Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে আবারও হাসপাতালে ডা. জুবাইদা রহমান

Tanazzina TaniabyTanazzina Tania
১:৩৬ pm ০৭, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, রাজনীতি
A A
0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও চিকিৎসা সমন্বয়ের জন্য তাঁর পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান বলে বিএনপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে।

ডা. জুবাইদা রহমান বর্তমানে তাঁর শাশুড়ির চিকিৎসা কার্যক্রমের সমন্বয় করছেন এবং বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে সরাসরি যুক্ত আছেন। গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় ফেরার পর তিনি সরাসরি হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান এবং তারপর থেকে তিনি হাসপাতাল ও ধানমন্ডির পারিবারিক বাড়ি মাহবুব ভবনে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন। রাতে বাড়িতে অবস্থান করলেও সিসিইউ’র চিকিৎসকদের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছিলেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের অধীনে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. জুবাইদা রহমান রবিবার বেলা ১২টায় শুরু হওয়া বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেন। এসব বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হচ্ছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যুক্তরাষ্ট্র থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা সভাগুলোতে পরামর্শ দিচ্ছেন।

এদিকে, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে, বিশেষত লন্ডনে নিয়ে যাওয়ার প্রসঙ্গে, তাঁর বর্তমান শারীরিক অবস্থা এখনও বিমান ভ্রমণের জন্য উপযোগী হয়নি।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সরকার খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে।

Tags: ডা. জুবাইদা রহমানতারেক রহমানবিএনপিবেগম খালেদা জিয়ারাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
  • মানিকগঞ্জে প্রমথচন্দ্র বিদ্যায়তনের নবীন বরণ অনুষ্ঠিত 
  • শীতের জীর্ণতা ঝরিয়ে প্রকৃতি নতুন প্রাণের স্পন্দনে জেগে ওঠেছে
  • ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান
  • ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম