Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠির ইফতার মাহফিলে ড. জিয়াউদ্দিন হায়দার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৯ am ২৭, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি

ঐতিহ্যবাহী ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে হাজারো রোজাদারের অংশগ্রহণে গণ-ইফতার মাহফিলে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মুসলেহীনের সভাপতি মাওলানা খলিলুর রহমানের আমন্ত্রণে নেছারাবাদে ক্যাম্পাসে এই ইফতার মাহফিলে তিনি অংশ নেন।

‎‎ইফতারের আগে তিনি কায়েদ সাহেব হুজুরের মাজার জিয়ারত করেন। সেখানে কিছু সময় অবস্থান করে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন। এ সময় উপস্থিত ভক্ত ও মুসল্লিরাও দোয়ায় শরিক হন। পরে আসরের নামাজ শেষে আয়োজিত ইফতার মাহফিলে তিনি স্থানীয় আলেম-ওলামা ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ইফতার করেন এবং জামাতে মাগরিবের নামাজ আদায় করেন।

‎‎এক সংক্ষিপ্ত আলোচনায় ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “রমজান আমাদের কেবল ইবাদতের মাস নয়, এটি মানুষের জীবনে নৈতিকতা, সততা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠার মাস। সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ মানুষের চরিত্র গঠন, পারিবারিক মূল্যবোধ শক্তিশালী করা এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। তাদের মর্যাদা ও জীবনমান উন্নয়ন একটি মানবিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

‎‎ড. হায়দার আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-উলামারা বাংলাদেশের সামাজিক ঐক্য, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ রক্ষার অন্যতম স্তম্ভ। তাদের কল্যাণ, শিক্ষা ও মর্যাদা নিশ্চিত করা জাতীয় উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

‎এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট মো. আককাস সিকদার, যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল-আমিন তালুকদার এবং জেলা বিএনপির ছাত্রদলসহ বিভিন্ন   অঙ্গসংগঠনের আরও অনেকে।

Tags: ইফতার মাহফিলঝালকাঠিড. জিয়াউদ্দিন হায়দার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে রিকশা চুরি ও সড়ক অবরোধ
  • সুন্দরবনে আগুন রুখতে কঠোর বন বিভাগ
  • কুলাউড়ায় ছুরিকাঘাতে বাবার মৃত্যু,ছেলে আটক
  • বাকেরগঞ্জে রোজার প্রথম ভাগেই জমে উঠছে ঈদের কেনাকাটা
  • যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির রেকর্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম