Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্যামনগরে ধানের শীষের প্রাথী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা

Bangla FM OnlinebyBangla FM Online
৯:২৮ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in অন্যান্য
A A
0

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান এর নির্বাচনী জনসভা শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নূরনগর ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায়  অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলা বিএনপি-র সাবেক সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামান।

ড. মনিরুজ্জামান বক্তব্যে বলেন  , উপকূল সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক মানের শিল্পকারখানা স্থাপন করা হবে, যেখানে শ্যামনগরের প্রায় ৩৫ থেকে ৪০ হাজার নারী শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এতে নারী ক্ষমতায়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এই অঞ্চলের অবহেলিত জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, শ্যামনগরে আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে এবং এলাকাটিকে একটি পর্যটন এলাকা হিসেবে পরিণত করা হবে। নির্বাচনের পর অতীতের মতো ভিন্ন মতাদর্শের মানুষদের কোনো ধরনের হয়রানি করা হবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দলটির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণানুযায়ী মসজিদের ইমাম-মুয়াজ্জিনের পাশাপাশি গির্জা, প্যাগোডা ও মন্দিরের পুরোহিতদেরও সরকারি বেতনের আওতায় আনা হবে। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, এর মধ্যে ৮০ হাজার নারী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এখন সময় এসেছে পরিবর্তনের; সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপি-র সাবেক আহবায়ক সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, উপজেলা বিএনপি নেতা গাজী শাহ-আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংখ্যালঘুদের নিরাপত্তা ও পাইকগাছার উন্নয়ন সম্পন্নের প্রতিশ্রুতি বাপ্পির
  • ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ সাজানো দাবী করে দলের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
  • যৌথবাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার
  • দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের বিকল্প নেই
  • বুড়িচংয়ে জামায়াত প্রার্থীর নারী উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম