Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে ইউপি প্রতিনিধিদের সাথে ড. মাসুদ এমপির মতবিনিময় ও ইফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৩ pm ০৫, মার্চ ২০২৬
in অন্যান্য
A A
0

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, বাউফলের উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তৃণমূল জনপ্রতিনিধিদের আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদই হচ্ছে সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম। তাই জনগণের আস্থা অর্জনের জন্য চেয়ারম্যান, মেম্বার ও সংশ্লিষ্টদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • টাঙ্গাইলের মির্জাপুরে বেতন–বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
  • শরীয়তপুরে জাজিরায় অবৈধ সেমাই কারখানায় লাখ টাকা জরিমানা
  • মানব সম্পদ তৈরি করে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি-উপাচার্য প্রফেসর ড. তাজ উদ্দিন
  • স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম