Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধানের শীষের সাথে মুনাফেকি কইরেন না: শামা ওবায়েদ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৪ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দয়া করে ধানের শীষের সাথে কেউ মুনাফেকি কইরেন না। আমার বাবা আপনাদের সাথে কখনো মুনাফেকি করেননি, আমিও করিনি। আপনারাও দয়া করে আমার সাথে, আমার মরা বাপের সাথে, ধানের শীষের সাথে মুনাফেকি কইরেন না।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে স্থানীয় বিএনপির আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আল্লাহ না করুক অন্য কোনো দল এখানে এলে আপনাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আপনাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য একটি শক্তিশালী সালথা রেখে যেতে চাই। আসুন, আমরা সবাই একসাথে সেই লক্ষ্যে কাজ করি।

শামা ওবায়েদ বলেন, আপনারা যারা আমার আব্বার সাথে ছিলেন, তারা দেখেছেন—উনার মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জন্য কাজ করে গেছেন। এখনো এই এলাকা আমার আব্বার নামে পরিচিত। উনার সন্তান হিসেবে বলতে চাই, গত ১৮ বছর ধরে আমি এই মাটি ছেড়ে যাইনি। আমি আমৃত্যু আপনাদের সাথেই থাকবো।

শামা ওবায়েদ আরও বলেন, আগামী ১২ তারিখে যদি আমরা ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে এই এলাকার জন্য আরও বেশি কাজ করার সুযোগ পাবো। যুবকদের জন্য শিক্ষার ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা করতে হবে। এখানে নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠা করতে হবে। একটি উন্নত মানের হাসপাতাল করতে হবে, যাতে আমাদের মা-বোনেরা ভালো চিকিৎসা পায়। কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে, কৃষকরা পাবে কৃষক কার্ড। এই এলাকায় উন্নয়নমূলক অসংখ্য কাজ করার সুযোগ আছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের একটি করে ভোট আমাকে কাজ করার সুযোগ করে দেবে। আর মাত্র তিন দিন সময় আছে। আপনারা গ্রামে গিয়ে সুন্দরভাবে ধানের শীষের বার্তা পৌঁছে দিবেন। ইনশাল্লাহ বিজয়ের পর আবার দেখা হবে।

দলের অভ্যন্তরীণ বিভেদ সম্পর্কে তিনি সতর্ক করে বলেন, যদি নিজেদের মধ্যে ভেদাভেদ বা রেষারেষি থাকে, তার ক্ষতি হবে ধানের শীষের, ক্ষতি হবে দলের। এর জন্য আগামী ৫-১০ বছর পস্তাতে হবে।

উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. জহুরুল হক ফকিরের মাতুব্বরের সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুরাদুর রহমান মুরাদের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, আটঘর ইউনিয়ন বিএনপি নেতা সামাদ মাতুব্বর, আহাদ শেখ, কাওছার মাতুব্বর, কামরুজ্জামান আলী, যুবদল নেতা তৈয়বুর রহমান, হাসান আশরাফ, মিরান হুসাইন, মাহফুজ খান, রাশেদ মৃধা, সাইফুল মাতুব্বর, রব্বানী মাতুব্বর, মোজাফফর, কবির, এনায়েত, সেন্টু মাতুব্বর, মান্নান মাতুব্বর, জাহাঙ্গীর শেখ, জহুর মাতুব্বর, মো. বকুল মাতুব্বর, হাসমত আলী খান, মুকুল খান, ওলামা দল নেতা সোহাগ মোল্ল্যা, ছাত্রদল নেতা তানভীর হোসেন প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনি ছবি-ভিডিও প্রচারে সদস্যদের যে নির্দেশনা দিলেন আনসার মহাপরিচালক
  • নির্বাচনের আগে মোবাইল লেনদেনে সীমাবদ্ধতা
  • প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • টাঙ্গাইলে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ
  •  জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ ৩৫ জন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম