Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডোনাল্ড ট্রাম্পের ভাষ্যমতে ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৯ am ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, বিশ্ব
A A
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান ইস্যুতে ওয়াশিংটন ‘খুব ভালো আলোচনা’ করেছে । গতকাল শুক্রবার ওমানে দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা শেষে ট্রাম্প এ কথা বলেন।

ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা হওয়ার কথা জানিয়ে বলেছে, দেশটির সঙ্গে ভবিষ্যতে আরও আলোচনা হবে বলে তারা আশা করছে।

উপসাগরীয় দেশ ওমানে এক দিনের এ আলোচনায় ‘ইতিবাচক পরিবেশের’ প্রশংসা করেছে তেহরান।

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ট্রাম্প কয়েক দিন আগে বিমানবাহী রণতরির নেতৃত্বে একটি মার্কিন নৌবহর মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছেন । নৌবহরটি এখনো ইরানের জলসীমার কাছাকাছি রয়েছে।

এদিকে উত্তেজনা হ্রাসে ওমানের মধ্যস্থতায় মাসকটে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল আলোচনা করেছে। তবে তারা মুখোমুখি আলোচনা করেনি।

গত বছর জুনে ইসরায়েল–ইরান ১২ দিনের যুদ্ধের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই হামলার পর এটাই দুই বৈরী দেশের মধ্যে প্রথম আলোচনা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সপ্তাহজুড়ে বাড়তে থাকা উত্তেজনা এবং দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কার পর গতকাল ওমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এ আলোচনা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ আলোচনার জন্য ওমানের রাজধানী মাসকটে যান। অন্যদিকে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সাংবাদিকদের বলেন, ‘আমি বলতে পারি, যদি আমরা এমন ইতিবাচক পথে এগিয়ে যেতে পারি, তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা ইতিবাচক এক কাঠামোয় পৌঁছাতে পারবে।’

Tags: ইতিবাচক পরিবেশইরানডোনাল্ড ট্রাম্পদুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপির আছে: মোয়াজ্জেম হোসেন আলাল
  • আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াতের সমাবেশ
  • লক্ষ্মীপুরে ভাইরাল শিশুকে ঘিরে বিভ্রান্তি, অস্বস্তিতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন
  • কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা
  • ট্রাম্পের প্রতিরক্ষা সূচনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম