Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের নতুন নেতা মোজতবা খামেনিকে ঘিরে জল্পনা, সংশয় প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
১০:০৮ am ১৫, মার্চ ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে ঘিরে জল্পনা-কল্পনা কোনোভাবেই থামছে না। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৫ মার্চ) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তিনি। শনিবার এনবিসি নিউজকে ৩০ মিনিট টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তখনই ইরানের নতুন সুপ্রিম লিডারের অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। এ বিষয়ে তিনি মন্তব্য করেন, “মোজতবা আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, তিনি এমন গুঞ্জন শুনছেন যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হয়তো আর বেঁচে নেই। তবে একই সঙ্গে তিনি এ তথ্যকে একটি ‘গুজব’ বলেও উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, যদি মোজতবা খামেনি জীবিত থাকেন, তাহলে নিজের দেশের স্বার্থে তার একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত নেওয়া উচিত—আর সেটি হলো আত্মসমর্পণ করা।

এদিকে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সমর্থন করে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প কারও নাম উল্লেখ করেননি। তিনি শুধু বলেন, “আমাদের কাছে এমন কিছু মানুষ আছেন, যারা ওই দেশের ভবিষ্যতের জন্য দুর্দান্ত নেতা হতে পারেন।

সাক্ষাৎকারে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রসঙ্গেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “ইরান একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি এখনই তা করতে চাই না, কারণ চুক্তির শর্তগুলো এখনো যথেষ্ট ভালো নয়।

Tags: ইরানবিশেষ নিউজমোজতবা খামেনিযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আজকের কার্যক্রম
  • মহান জ্ঞান তাপস আরজ আলী মাতুব্বর মুক্তচিন্তা ও যুক্তিবাদী দার্শনিক
  • ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে
  • নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
  • বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম