Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খাসির আড়ালে কুকুরের মাংস: অবশেষে গ্রেফতার সেই কসাই

Bangla FM OnlinebyBangla FM Online
৯:২২ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
মো: এ কে নোমান, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে কুকুর জবাই করে ‘খাসির মাংস’ হিসেবে বিক্রির মূল হোতা কসাই এনতাজুল (৫৫) অবশেষে জনসাধারণের হাতে আটক হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নানাইচ এলাকায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটক এনতাজুল মঙ্গলবাড়ী বাজার এলাকার অলি শাহ’র ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সকালে মঙ্গলবাড়ী বাজারের খাসির মাংস বিক্রেতা এনতাজুল ও তার সহযোগী দুলু মিয়া মিলে এলাকার একটি আলুক্ষেতে একটি কুকুর জবাই করেন। এরপর কুকুরটির মাংস খাসির মাংস হিসেবে বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন তারা। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে মুহূর্তের মধ্যেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্তরা মাংস ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুকুরের মাথা, চামড়া ও প্রায় ২৫ কেজি মাংস উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি ওঠে।
এরপর থেকে আত্মগোপনে থাকা এনতাজুলকে সোমবার সন্ধ্যায় নানাইচ এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ খবর পেয়ে তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।
ধামইরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল হোসেন জানান, “জনতার হাতে আটক হওয়ায় অভিযুক্ত এনতাজুল আহত অবস্থায় ছিল। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে থানায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও এখনো অভিযুক্তের সহযোগী দুলু মিয়া পলাতক রয়েছে। স্থানীয়রা দ্রুত তাকেও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়াতে সাহস না পায়।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এখন আমার বিদায় নেয়ার পালা: প্রধান উপদেষ্টা
  • মধ্যনগরে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১
  • ঝালকাঠিতে ব্যবসা হারিয়ে কুল চাষে বাজিমাত
  • হরিপুরে কমছে গমের আবাদ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা
  • পাইকগাছা-যশোর রুটে পরিবহন সিন্ডিকেটের ‘অঘোষিত অবরোধ’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম