ঐতিহাসিক বাংলা অভিযান ও ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজীর বাংলা বিজয় উপলক্ষে আজ শাহবাগের হাদী চত্বরে এক বিশেষ দোয়া মাহফিল ও শরবত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড মুসলিম মুহাজির রাইটস-এর উদ্যোগে আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড মুসলিম মুহাজির রাইটস-এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। তিনি বলেন, “১২০৪ সালের ২৬শে মার্চ বখতিয়ার খিলজীর হাত ধরে বাংলায় যে বিজয় এসেছিল, তা কেবল মুসলমানদের বিজয় ছিল না; বরং তা ছিল তৎকালীন বর্ণবাদী ও অত্যাচারী শাসন থেকে সাধারণ হিন্দু ও বৌদ্ধদের মুক্তির দিন। বখতিয়ার খিলজী বাংলায় এসে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠা করেছিলেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাব সলিমুল্লাহ একাডেমির প্রেসিডেন্ট মোঃ আব্দুল জব্বার তিনি তাঁর বক্তব্যে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজীকে ‘ইনসাফের অগ্রদূত’ হিসেবে অভিহিত করে বলেন, “ভারতবর্ষে বখতিয়ার খিলজীই প্রথম প্রকৃত ইনসাফ কায়েম করেছিলেন। তিনি হিন্দু সম্প্রদায়ের ওপর চলা তৎকালীন শাসকগোষ্ঠীর জুলুম বন্ধ করেছিলেন এবং হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করেছিলেন। তাঁর সেই ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা আজও আমাদের জন্য অনুপ্রেরণা।”
মোহাম্মদ আব্দুল জব্বার আরও বলেন, “বখতিয়ার খিলজীর নেতৃত্বে মাত্র ১৭ জন বীর সেনানী যেভাবে এক বিশাল সাম্রাজ্য জয় করেছিলেন, তা বিশ্ব ইতিহাসে এক অনন্য ঘটনা। আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই ইনসাফের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা।”
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়।

