Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৩ pm ০৯, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।

সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর- ১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম (পিপিএম-সেবা), জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসসহ র‍্যাব, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় ফেব্রুয়ারি ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় জানানো হয়, জেলার সড়কগুলোতে যানজট দিন দিন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে ভাঙ্গা-ফরিদপুর, ফরিদপুর-মাগুরা এবং ফরিদপুর-রাজবাড়ী সড়কে এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

এছাড়া শহরের যানজট নিরসনে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় শহরের যানজট কমাতে করণীয় বিষয়ে সুপারিশ উপস্থাপন করবে।

সভায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত এবং তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

সভায় বক্তারা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইরানের হামলায় নিহত সালেহ আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে
  • শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ
  • শ্রীপুরে সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • নলছিটিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম