কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
সভায় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক, ইউএনও, এসিল্যান্ড, দপ্তর প্রধান ও সাংবাদিকসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জোর দেওয়া হয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করা, জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা। জেলা পুলিশের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

