Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৪ pm ১৯, জানুয়ারী ২০২৬
in Lead News, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজনীতি
A A
0

কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির ও পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক আবুল হাশেম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া শহরের ‘এক তারার মোড়’ এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকির প্রতিবাদে আজ এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের এন এস রোড প্রদক্ষিণ করে এক তারার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করছিলেন অধ্যাপক আবুল হাশেম। প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ দুর্বল বোধ করেন এবং মঞ্চেই বসে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক আবুল হাশেম পেশাগত জীবনে পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালনসহ ইসলামী আন্দোলন ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলার রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সম্প্রতি মুফতি আমির হামজাকে প্রাণনাশের হুমকির ঘটনায় জেলা জামায়াত এই প্রতিবাদ সভার আয়োজন করেছিল। প্রিয় নেতার এমন আকস্মিক মৃত্যুতে সমাবেশের পরিবেশ কান্নায় ভারী হয়ে ওঠে। দলীয় নেতাকর্মীরা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tags: জেলা জামায়াত আমিরের মৃত্যুবাংলাদেশ জামায়াতে ইসলামীরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম