Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করল জেলা পরিষদ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫১ pm ১২, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ জন ব্যবসায়ীকে নোয়াখালী জেলা পরিষদের পক্ষ থেকে মোট ৩ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে এসব চেক তুলে দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

নোয়াখালী জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদ, নোয়াখালীর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এই দুঃসময়ে সরকার পাশে রয়েছে। আমরা চেষ্টা করছি যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা কম ঘটে, সে জন্য সবাইকে আরও সচেতন হতে হবে।

নোয়াখালী জেলা পরিষদে প্রশাসক হারুনুর রশিদ আজাদ জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জেলা পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখব।

তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারব।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা পরিষদের প্রশাসক।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান-যুক্তরাষ্ট্র সংকটে বিশ্ব এখন কোন পথে?
  • রাবিতে হলের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল, ভিপিকে শোকজ
  • তুলাতলি নদীতে ২ লাখ টাকার ঘাটলা, এক মাসেই দৃশ্যমান উন্নয়নের আসল রূপ
  • ঈদের আগেই অনুমোদন পেতে যাচ্ছে বিসিসির ৬০০+ ভবনের নকশা
  • দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিলস: প্রতিমন্ত্রী শরীফুল আলম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম