জয়পুরহাট প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জয়পুরহাট ০১ আসনের দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ লক্ষ্যে মোট ১০ লাখ টাকা বরাদ্দের মধ্যে জয়পুরহাট সদর উপজেলার জন্য ছয় লাখ ও পাঁচবিবি উপজেলার জন্য চার লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালের দিকে জয়পুরহাট পৌর এলাকার আদর্শ কলেজ প্রাঙ্গন ও পাঁচবিবি পৌর এলাকার ডিগ্রী কলেজ মাঠে উপকারভোগীর মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
সর্বমোট ৫০০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি দুই হাজার টাকা করে সমানভাবে বিতরণ করা হয়।

