সিআইডি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় প্রকৃত সদস্য শনাক্তকরণ সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ডিউটি ভেস্টে কিউআর (QR) কোড সংযোজন করা হয়েছে। কোড স্ক্যান করে সিআইডি সদরদপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তার পরিচয় যাচাই করা যাবে।

ভেস্টে রিফ্লেকটিভ টেপ ও ফ্লোরোসেন্ট প্রিন্ট ব্যবহার করা হয়েছে, যা অন্ধকার বা স্বল্প আলোতেও দূর থেকে দৃশ্যমান হবে। এতে অভিযানে সদস্যদের নিরাপত্তা ও দ্রুত শনাক্তকরণ সহজ হবে বলে জানানো হয়।
এছাড়া দীর্ঘ সময় দায়িত্ব পালনের উপযোগী করে আরামদায়ক উপকরণে ভেস্টটি তৈরি করা হয়েছে। এতে সিআইডি ও বাংলাদেশ পুলিশের নতুন লোগো সংযোজন করা হয়েছে এবং বোতাম ও জিপারেও ‘CID’ লেখা রয়েছে।
সিআইডি প্রধান জানান, পর্যায়ক্রমে সিআইডির সকল ইউনিটে এই ডিউটি ভেস্ট সরবরাহ করা হবে এবং আভিযানিক কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালনের সময় এটি পরিধানের নির্দেশ দেওয়া হয়েছে
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মকর্তাদের জন্য আধুনিক ও উন্নতমানের অফিসিয়াল ডিউটি ভেস্ট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ (বিপিএম, পিপিএম)-এর উদ্যোগে এ কার্যক্রম চালু করা হয়েছে।
সিআইডি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় প্রকৃত সদস্য শনাক্তকরণ সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ডিউটি ভেস্টে কিউআর (QR) কোড সংযোজন করা হয়েছে। কোড স্ক্যান করে সিআইডি সদরদপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তার পরিচয় যাচাই করা যাবে।
ভেস্টে রিফ্লেকটিভ টেপ ও ফ্লোরোসেন্ট প্রিন্ট ব্যবহার করা হয়েছে, যা অন্ধকার বা স্বল্প আলোতেও দূর থেকে দৃশ্যমান হবে। এতে অভিযানে সদস্যদের নিরাপত্তা ও দ্রুত শনাক্তকরণ সহজ হবে বলে জানানো হয়।
এছাড়া দীর্ঘ সময় দায়িত্ব পালনের উপযোগী করে আরামদায়ক উপকরণে ভেস্টটি তৈরি করা হয়েছে। এতে সিআইডি ও বাংলাদেশ পুলিশের নতুন লোগো সংযোজন করা হয়েছে এবং বোতাম ও জিপারেও ‘CID’ লেখা রয়েছে।
সিআইডি প্রধান জানান, পর্যায়ক্রমে সিআইডির সকল ইউনিটে এই ডিউটি ভেস্ট সরবরাহ করা হবে এবং আভিযানিক কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালনের সময় এটি পরিধানের নির্দেশ দেওয়া হয়েছে।