শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ২০টি অসহায় পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও কর্মহীন পরিবারের তালিকা প্রস্তুত করে তাদের হাতে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, লবণ, মুরগির, সবজি সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।
আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন
“সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই, কেউ যেন অভাবে না থাকে। সামর্থ্য অনুযায়ী আমরা সব সময় মানবকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখব। ভবিষ্যতেও শিক্ষা, চিকিৎসা ও খাদ্য সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “মানুষ মানুষের জন্য—এই চেতনা থেকেই আমাদের পথচলা। সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা পেলে আমরা আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারব।”
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে এ সহায়তা তাদের জন্য অনেক বড় উপকার হয়েছে।

