মোঃ মনজুরুল আলম, ভ্রাম্যমাণ রিপোর্টার, রংপুর
আজ ৬ মার্চ ২০২৬ ইং সকাল ১০:৩০ মিঃ জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলীর আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পাট দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসক এর কার্যালয়ের কনফারেন্স হল রুমে আলোচনা শুরু হয়, আলোচনা শেষে বর্ণাট্য রেলী বের করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ এনামুল আহসান জেলা প্রশাসক, রংপুর,
এবং সভাপতিত করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর, ভোক্তা অধিকারের কর্মকর্তাগন, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাগন,পাট গবেষণার কর্মকর্তাগন সহ উদ্যোক্তা ও কৃষক প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেছেন জেলা প্রশাসক ও পাট অধিদপ্তর রংপুর।

