Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরবাসীর প্রত্যাশা মাদকমুক্ত সীমান্ত, কর্মসংস্থান ও সুশাসন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৪ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

দিনাজপুর প্রতিনিধি :

নতুন সরকার গঠনের পর সীমান্তবর্তী জেলা দিনাজপুরে সাধারণ মানুষের প্রত্যাশা বেড়েছে বহুগুণ। মাদক নির্মূল থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি, বৈষম্যহীন প্রশাসন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ এবং অবকাঠামোগত উন্নয়ন—সবখানেই কার্যকর পদক্ষেপ চান জেলার বাসিন্দারা।

দিনাজপুরে টেকসই উন্নয়নের জন্য সুশাসন ও বৈষম্যহীন নীতিমালা প্রয়োগ অত্যন্ত জরুরি। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকবিরোধী অভিযান, শিল্পকারখানা স্থাপন, আইটি পার্ক গড়ে তোলা এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণের মাধ্যমে জেলার সামগ্রিক উন্নয়ন সম্ভব। সাধারণ মানুষের প্রত্যাশা—নতুন সরকার প্রতিশ্রুত উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে দিনাজপুরকে একটি মাদকমুক্ত, কর্মসংস্থানসমৃদ্ধ ও শান্তিপূর্ণ জেলায় পরিণত করবে।

যুবক বিপ্লব রহমান বলেন, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম শব্দই ছিল সবার আগে বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। তার কথার বাস্তবায়ন হবে তরুণ সমাজ এমনটাই দেখতে চায়।

শহরের ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, দিনাজপুর সীমান্ত জেলা হওয়ায় মাদক সমস্যা বড় চ্যালেঞ্জ। আমরা চাই কঠোর নজরদারি ও স্থায়ী সমাধান।

দিনাজপুর সরকারী কলেজের শিক্ষার্থী তানজিলা আক্তার জানান, যুবকদের আইটি খাতে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা জরুরি। এতে দেশেই কর্মসংস্থান বাড়বে।

কৃষক আব্দুল কাদেরের ভাষ্য, গ্রামাঞ্চলের রাস্তাঘাট ও সেচব্যবস্থার উন্নয়ন হলে উৎপাদন বাড়বে, কৃষকও লাভবান হবে।

গৃহিণী শারমিন বেগম বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ না হলে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে না। আমরা নিরাপদ পরিবেশ চাই।

অপরদিকে প্রবাসে যাওয়ার প্রত্যাশী যুবক সাইদুল ইসলাম বলেন, বিদেশে কাজের সুযোগ বাড়াতে সরকারিভাবে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিলে আমরা দক্ষ হয়ে বৈদেশিক কর্মসংস্থানে যুক্ত হতে পারব।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সংসদে বিরোধীদলীয় নেতা হলেন যারা
  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের কলেজ মুখী করার উদ্যোগ 
  • তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম