দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর পাবর্তীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন করে উদ্বোধনের ঘটনায় পৌর কমিটির সভাপতিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পার্বতীপুরের স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে একদল নেতাকর্মী স্লোগান দিতে দিতে দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়টি খুলে দেন এবং সেখানে দলীয় পতাকা উত্তোলন করেন। অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারা বেশ কিছু স্লোগান প্রদান করে।
আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে স্লোগান দেওয়াতে আশেপাশের বেশ কিছু এলাকায় স্তম্ভ হয়ে যায় এবং থমথমে ভাব বিরাজ করে কিছু দোকানপাট আতঙ্কিত হয়ে পড়ে।
ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
পাবর্তীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, নিষিদ্ধ ঘোষিত কার্যালয় উদ্বোধনের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা তৈরি হয়। জনশৃঙ্খলা রক্ষার্থে আমরা ৫ জনকে আটক করেছি।আটকদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি আক্তার হোসেন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন এবং আরও দুই কর্মী।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

