Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুমকিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, ওষুধ-সরঞ্জাম সংকটে স্বাস্থ্য কমপ্লেক্স

Bangla FM OnlinebyBangla FM Online
১:২১ pm ০১, এপ্রিল ২০২৬
in সারাদেশ, স্বাস্থ্য
A A
0

দুমকি (পটুয়াখালী ) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ার রোগীর চাপ বেড়েছে। তবে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হাসপাতাল ঘুরে এমন চিত্র দেখা যায়। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সরকারি হাসপাতালে ভর্তি হলেও বাস্তবে কাঙ্ক্ষিত সেবা মিলছে না। চিকিৎসকেরা প্রেসক্রিপশন দিয়ে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম বাইরে থেকে সংগ্রহ করতে বলছেন। এতে আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

হাসপাতালের নারী ও শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. সোহেল জানান, দুদিন আগে তার শিশু কন্যাকে ভর্তি করান। তিনি বলেন, এখান থেকে গ্যাসট্রিক ও প্যারাসিটামল ছাড়া আর কোনো ওষুধ দেওয়া হয়নি। স্যালাইন সেট, টেপ, সিরিঞ্জসহ সবকিছু বাইরে থেকে কিনতে হয়েছে।

একইভাবে শ্রীরামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাজাখালী গ্রামের কাওসার মৃধার (২২) দাদী মালেকা বেগম অভিযোগ করে বলেন, হাসপাতাল থেকে কোনো ওষুধ দেওয়া হয়নি। সব ওষুধ ও সরঞ্জাম বাইরে থেকে কিনতে হয়েছে। একই অভিযোগ করেন ভর্তি রোগী মো. সজীব, মোছা. রীনা বেগমসহ অনেকে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই ডায়রিয়ার রোগী বাড়লেও প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের সরবরাহ নেই।
ফার্মেসিম্যান মো. রুহুল আমীন জানান, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা উপকরণের মজুত প্রায় দুই মাস আগেই শেষ হয়ে গেছে। চাহিদা পাঠানো হলেও এখনো সরবরাহ পাওয়া যায় নি। ফলে রোগীদের বাইরে থেকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কিনে আনতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন সংকটের সত্যতা স্বীকার করে জানান, টেন্ডার জটিলতার কারণে গজ, ব্যান্ডেজ, ক্যানোলা, মাইক্রোপোর, হেক্সিসল, সিরিঞ্জ ও স্যালাইন সেটসহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের ঘাটতি দেখা দিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে ঠিকাদারের মাধ্যমে দ্রুত সরবরাহ দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিল ইরান
  • মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল
  • মুক্তাগাছায় জন্মনিবন্ধন জটিলতায় বঞ্চিত শত শত শিশু
  • নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার জ্বালানি তেল জব্দ
  • মোজতবা খামেনিকে নিয়ে নতুন তথ্য দিলো রাশিয়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম