Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিআইএ’র প্রতিবেদনে মৌলভীবাজারের ৬ প্রতিষ্ঠানে অনিয়মের চিত্র

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২২ pm ০২, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন,নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।

রোববার (১ মার্চ) ডিআইএর পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন ৯৭৩টি প্রতিষ্ঠানে পরিচালিত পরিদর্শন,নিরীক্ষা ও তদন্তের সারসংক্ষেপ ডিআইএর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকায় সিলেট,মৌলভীবাজার ও হবিগঞ্জের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে। এগুলো হলো-

১) কানাইঘাট,সিলেট: জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া দাখিল মাদ্রাসা।

২) কমলগঞ্জ,মৌলভীবাজার: তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়।

৩) কুলাউড়া,মৌলভীবাজার: কুলাউড়া সরকারি কলেজ।

৪) কুলাউড়া,মৌলভীবাজার: লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়।

৫) বড়লেখা,মৌলভীবাজার: কেছরিগুল উচ্চ বিদ্যালয়।

৬) বড়লেখা,মৌলভীবাজার: তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়।

৭) শ্রীমঙ্গল,মৌলভীবাজার: দ্যা বার্ডস রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ।

৮) হবিগঞ্জ জেলা: জে ডি এম (জগদানন্দ দাস মোহন্ত) উচ্চ বিদ্যালয়।

৯) হবিগঞ্জ সদর: কবির কলিজিয়েট একাডেমি।

প্রতিবেদনে বিভিন্ন অনিয়মের চিত্র উঠে এসেছে। এর মধ্যে;জাল ও ভুয়া সনদ ব্যবহার,
অগ্রহণযোগ্য সনদ জমা,অবৈধ নিয়োগ,অর্থ আত্মসাৎ,ভ্যাট ও আয়কর (আইটি) সংক্রান্ত আর্থিক অনিয়ম।

ডিআইএ জানিয়েছে,প্রকাশিত প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তর-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছেও ই-মেইলে পাঠানো হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস,শিক্ষা বোর্ড,ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছেও ই-মেইলে প্রতিবেদন পাঠানো হয়েছে।

কোনো প্রতিষ্ঠান নির্ধারিত ই-মেইলে প্রতিবেদন না পেলে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করে ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহ করতে পারবে। সেখান থেকেও সংগ্রহ সম্ভব না হলে প্রতিষ্ঠানের লেটারহেডে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক বরাবর আবেদন করে তার অনুলিপি director@dia.gov.bd ঠিকানায় পাঠাতে হবে।

ই-মেইলে আবেদন পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে পুনরায় প্রতিবেদন পাঠানো হবে বলে জানানো হয়েছে। প্রয়োজনে ০২৪১০৫৩৩৪৭ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হবে না, লারিজানি
  • অষ্টম জাতীয় ভোটার দিবস আজ
  • হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
  • সীমান্তের গ্যাং প্রধান রুহুলসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, কয়লা ব্যবসায়ীকে হত্যাচেষ্টা অভিযোগ
  • রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস চালুর উদ্যোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম