Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৩ am ৩১, মার্চ ২০২৬
in Lead News, রাজধানী
A A
0

জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বিশ্বজুড়ে শহরগুলোর বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। এর ব্যতিক্রম নয় মেগাসিটি ঢাকা। দীর্ঘদিন ধরেই দূষিত বাতাসের সমস্যায় ভুগছে রাজধানী, আর সেই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ৪০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir-এর তথ্য অনুযায়ী, এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যার একিউআই স্কোর ২০৬—এটি ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি, যার স্কোর ১৯৩।

অন্যদিকে, ১৬৪ একিউআই স্কোর নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই মাত্রার বায়ু মান মানুষের স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ পর্যন্ত স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে তা সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর। স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটি ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়, আর অন্যদেরও বাইরে কার্যক্রম কমাতে বলা হয়।

৩০১-এর বেশি স্কোরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। সাধারণত বায়ুমানের এই সূচক নির্ধারণ করা হয় পাঁচটি প্রধান দূষক—পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) এবং ওজোন (ও₃)—এর উপস্থিতির ভিত্তিতে।

বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্যই ক্ষতিকর হলেও শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী নারীদের জন্য এর প্রভাব সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

Tags: অস্বাস্থ্যকরঢাকাবাতাস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুরে ঝুকিঁর মুখে ১লাখ ২৬ হাজার হেক্টর ইরি-বোরো ধান
  • ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে সাবেক এমপির স্ত্রী
  • জয়পুরহাটে ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি; ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ
  • স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী
  • বাকেরগঞ্জে জমি বিরোধে হামলায় আহত তরুণের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম