Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সন্ত্রাসবিরোধী মামলায় ঢাবি অধ্যাপক কার্জনের জামিন মঞ্জুর

Tanazzina TaniabyTanazzina Tania
২:২৭ pm ২৪, নভেম্বর ২০২৫
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আজ সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী আলী আহমেদ খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক কার্জনকে গত ২৯ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আলোচনা সভা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারেই ছিলেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যদের প্ররোচিত করেন। পরে বৈঠকে অংশ নেওয়া ৭০ থেকে ৮০ জনের মধ্য থেকে মোট ১৬ জনকে আটক করে পুলিশ।

এই মামলায় এর আগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্নাকে আপিল বিভাগ জামিন দিয়েছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন: মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খান, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী এবং মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

Tags: ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনঅধ্যাপক কার্জনঢাকা বিশ্ববিদ্যালয়সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্যামনগর কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলের শুভেচ্ছা প্রদান
  • ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজীর হাস মার্কার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ
  • সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ
  • নীলফামারীতে চাঁদাবাজ মামুন গ্রেপ্তার
  • আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম