Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচন জুন ২০২৬-এর মধ্যেই হবে সময়সীমা পেছানোর সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা হাসান

Bangla FMbyBangla FM
৮:৩১ am ২৩, মে ২০২৫
in জাতীয়
A A
0
নির্বাচন জুন ২০২৬

নির্বাচন জুন ২০২৬

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং এই সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (২৩ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন,“প্রধান উপদেষ্টা একটি সময়সীমা দিয়েছেন—ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিন এদিক-সেদিক হবার সুযোগ নেই। তাই এ নিয়ে বিভ্রান্তিমূলক কোনো আলোচনা উচিত নয়।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগ সংক্রান্ত গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন,“এই বিষয়ে যদি কিছু বলার থাকে, সেটা প্রধান উপদেষ্টার কাছ থেকেই শোনা উচিত। কিছু গুরুদায়িত্ব আছে যেগুলোর সময়সীমার সঙ্গে মাসের সম্পর্ক থাকতে পারে।”

সরকারের ওপর কোনো বিশেষ চাপ আছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন,“আমাদের কাছে একমাত্র চাপ হলো পারফর্ম করা। সেই চাপ আমরা অনুভব করি। এর বাইরে অন্য কোনো চাপ নেই।”

তিনি আরও বলেন, সচিবালয় থেকে যমুনা যাওয়া সম্ভব নয়—রাস্তায় যানজট। এ ধরনের সমস্যা আলোচনা করেই সমাধান করা সম্ভব।”

অনুষ্ঠানে পরিবেশ সংশ্লিষ্ট একাধিক উদ্যোগের কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন,“ঢাকার চারটি নদী—বিশেষ করে তুরাগ নদীকে দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে। এর বাস্তবায়ন তুরাগ থেকে শুরু হবে।”

এ ছাড়া টাঙ্গাইলের মধুপুর এলাকায় গারো সম্প্রদায়ের বিরুদ্ধে থাকা বনবিভাগের মামলা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

ভূমি জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৪ মে মধুপুরের সীমানা নির্ধারণের কাজও শুরু হবে।

Tags: উপদেষ্টা রিজওয়ানা হাসানড. মুহাম্মদ ইউনূসনির্বাচন জুন ২০২৬সময়সীমা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা
  • জুলাই যোদ্ধা হত্যাকাণ্ড: গৌরীপুরে ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ
  • বাকেরগঞ্জের গ্রামাঞ্চলের অধিকাংশ ভোটারেরা জানেই না গণভোট কি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য
  • ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম