Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেয়ারবাজার ধস: বিএসইসি চেয়ারম্যানের অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

Bangla FMbyBangla FM
২:১৭ pm ১৮, মে ২০২৫
in অর্থনীতি
A A
0
শেয়ারবাজার ধস: বিএসইসি চেয়ারম্যানের অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

শেয়ারবাজার ধস: বিএসইসি চেয়ারম্যানের অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

শেয়ারবাজারে চলমান টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন অসন্তুষ্ট বিনিয়োগকারীরা। তাঁদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), যার দায় তাঁরা দিয়েছেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের ওপর। তাঁর অপসারণের দাবিতে তাঁরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

রোববার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশনসহ কয়েকটি সংগঠনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে বিনিয়োগকারীরা কফিন মিছিল ও প্রতীকী গায়েবানা জানাজায় অংশ নেন।

বিক্ষোভকারীরা বলেন, বাজারের ক্রমাবনতির জন্য বিএসইসির নীতিগত ব্যর্থতা দায়ী। বিক্ষোভের একপর্যায়ে তাঁরা একটি কফিন নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল বের করেন। মিছিলটি বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড় ঘুরে শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে। সেখানে তারা রাস্তায় বসে অবরোধ করেন, ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।

বিকেল পৌনে ৪টায়, প্রতীকী কফিন সামনে রেখে পুঁজিবাজারের গায়েবানা জানাজা আদায় করেন আন্দোলনকারীরা।

সংগঠনের সভাপতি ইকবাল হোসেন বলেন, “পুঁজিবাজার আজ বন্দী হয়ে আছে এক নব্য স্বৈরাচারের আয়নায়।” তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যদি আপনারা এই বাজার নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে দ্রুত নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দিন।”

তিনি আরও বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে বিএসইসি চেয়ারম্যানকে অপসারণ না করা হলে ৩৩ লাখ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেবে।” সেইসঙ্গে ঘোষণা দেওয়া হয়, দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

Tags: কফিন মিছিলবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসিবিনিয়োগকারীশেয়ারবাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত-৫
  • দিনাজপুরে দীর্ঘ ৬ মাস পর আওয়ামী লীগের কার্যালয় খুললেন নেতাকর্মীরা
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের
  • প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করলেন অপূর্ব
  • রমজানে সুস্থ থাকতে যেসব খাবার খাবেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম