Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে জনতার হাতে লাঞ্ছিত হয়ে পুলিশের হেফাজতে আওয়ামী লীগ নেতা

Bangla FMbyBangla FM
২:০২ pm ১৪, মে ২০২৫
in জাতীয়
A A
0
সিলেটে জনতার হাতে লাঞ্ছিত হয়ে পুলিশের হেফাজতে নির্মলেন্দু দাশ রানা

সিলেটে জনতার হাতে লাঞ্ছিত হয়ে পুলিশের হেফাজতে নির্মলেন্দু দাশ রানা

কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানাকে সিলেট শহরে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার দিকে নগরীর রিকাবীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—নির্মলেন্দু দাশ রানা রিকাবীবাজারের ফাতেমা রেস্টুরেন্টে খেতে গেলে মুখোশ পরা একদল লোক তাকে ঘিরে ধরে। এরপর তাকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে তারা। এক যুবক হেলমেট দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করেন, অন্যজন শার্টের কলার ধরে টানতে টানতে তাকে মদন মোহন কলেজের গেটের ভেতরে নিয়ে পুনরায় মারধর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত রানাকে উদ্ধার করে। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রানা পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা রয়েছে। তাকে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আদালতে পাঠানো হবে।”

পুলিশ সূত্রে জানা যায়, রানার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে এবং তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন।

Tags: আ.লীগ নিষিদ্ধআওয়ামী লীগ নেতাসিলেটে জনতার হাতে লাঞ্ছিত হয়ে পুলিশের হেফাজতে আওয়ামী লীগ নেতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‎বাউফলে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন
  • প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড
  • স্বর্ণের দাম বুঝতে হলে জানতে হবে ভরি, গ্রাম ও ট্রয় আউন্সের সম্পর্ক
  • মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু
  • ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম