Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অধিনায়ক থেকে বিসিবির সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

Bangla FMbyBangla FM
১২:২৩ pm ৩০, মে ২০২৫
in খেলাধুলা
A A
0
বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩০ মে) বিকেলে এক জরুরি বোর্ড সভায় পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি বিসিবির সভাপতির দায়িত্ব পালন করবেন।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি ফাহিম সিনহা।

বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২ (খ) (৪) মোতাবেক পরিচালক আমিনুল ইসলামকে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত করা হলো।

গতকাল বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি।

উল্লেখ্য, ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। ক্যারিয়ার শেষে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়; কোচিংয়ের লেভেল টু সম্পন্ন করেন এবং যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে। এরপর দেশে ফিরে আবাহনীকে জেতান ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা।

Tags: অধিনায়কআমিনুল ইসলাম বুলবুলৎএনএসসিক্রিকেটনির্বাচনবিসিবিসভাপতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এভারকেয়ারে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুরে
  • ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৪ ক্রু নিহত
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের জানাজা ও দাফন সম্পন্ন
  • পুঠিয়ায় রাতভর উপজেলা প্রশাসনের অভিযান
  • মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম