Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলের লাল টিলায় দক্ষিণাকালী পূজায় ভক্তসমাগম

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৪ pm ১০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সবুজে ঘেরা ফুলছড়া চা বাগানের ঐতিহ্যবাহী লাল টিলায় শুক্রবার (১০ এপ্রিল) ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী দক্ষিণাকালী মায়ের পূজা। দিনব্যাপী এই পূজাকে কেন্দ্র করে ভক্ত ও পূণ্যার্থীদের ব্যাপক সমাগম ঘটে।

সকালের প্রথম প্রহর থেকেই বিভিন্ন এলাকা থেকে ভক্তরা দলে দলে এই পবিত্র স্থানে সমবেত হতে থাকেন। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য পূণ্যার্থী ও দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কারও হাতে প্রসাদ, কারও হাতে পূজার ফুল-সবার হৃদয়ে ছিল মা দক্ষিণাকালীর প্রতি অগাধ ভক্তি ও গভীর আস্থা।

পূজার আচার-অনুষ্ঠান চলাকালে চারপাশ ভরে ওঠে শঙ্খধ্বনি,উলুধ্বনি,মন্ত্রোচ্চারণ ও ঢাকের তালে। ধূপ-ধুনোর সুগন্ধে এবং ভক্তিময় পরিবেশে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক আবহ। অনেক ভক্তকে গভীর মনোযোগে প্রার্থনায় নিমগ্ন থাকতে দেখা যায়;কেউ নীরবে মায়ের চরণে নিজের মনের আকাঙ্ক্ষা ও প্রার্থনা নিবেদন করেন।

ভক্তদের কাছে এই পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়;বরং এটি বিশ্বাস,ভক্তি ও আধ্যাত্মিক মিলনের এক পবিত্র আয়োজন হিসেবে পরিগণিত হয়।

এদিকে বাহুবল থেকে আগত সন্তোষ ভট্টাচার্য্য জানান,তিনি প্রায়ই শ্রীমঙ্গলে পূজার সামগ্রী ক্রয়ের জন্য আসেন এবং লাল টিলায় বিরাজমান মা দক্ষিণাকালীর মাহাত্ম্যের কথা বহুবার শুনেছেন। সেই আকাঙ্ক্ষা থেকেই এবার ছেলে ও তার বন্ধুদের সঙ্গে মায়ের দর্শন লাভের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন।

তাঁর ছেলে সুমন ভট্টাচার্য্য বলেন,“এখানে এসে অত্যন্ত ভালো লাগছে। মনে হচ্ছে,মায়ের কৃপা না থাকলে হয়তো এমন পবিত্র আয়োজনে অংশ নেওয়ার সৌভাগ্য হতো না।”

দিনব্যাপী পূজা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের মনে এক অনির্বচনীয় প্রশান্তি ও ভক্তিভাবের আবেশ বিরাজ করে। অনেকেই আশা প্রকাশ করেন,ভবিষ্যতেও এমন পবিত্র পরিবেশে মা দক্ষিণাকালীর চরণে প্রণাম নিবেদনের সুযোগ লাভ করবেন,তবে দূর দূরান্ত থেকে এমনকি শ্রীমঙ্গলের সনাতনীদেরও পূজা চলাকালীন সময়ে বাগানে প্রবেশ করতে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়,তা আগামীতে পূজা আয়োজকেরা ও বাগান কর্তপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় ভক্তদের আগমনপথ আর বাধা হবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরকারি দল গনভোটকে অস্বীকার করেছে: জামায়াত আমির
  • নীলফামারতে বন্ধুত্বের অনন্য নজির: এক বন্ধুর জন্য সবার মাথা ন্যাড়া
  • নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মাকে কুপিয়ে গুরুত্ব জখম
  • শ্রীমঙ্গলের লাল টিলায় দক্ষিণাকালী পূজায় ভক্তসমাগম
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিলেন শেগুফতা রব্বানী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম