অমৃত জ্যোতি, (মধ্যনগর) সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাউবোর কতৃক নির্মিত একাধিক ফসল রক্ষা বাঁধ,উপজেলা, থানা,ইউপি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া।এউপজেলার ৪১প্রকল্পের অনুকুলে ৮কোটি ৮০লাখ ৬৫হাজার টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ পাউবো।
২৯শে মার্চ দুপুরে মধ্যনগর উপজেলার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান,পলি জমে গভীর হাওর অগভীর হওয়া ও বৃষ্টি আগে আসায়,কোন কোন জায়গায় জলাবদ্ধতা এবং কোনকোন বাঁধ আক্রান্ত হয়েছে।দরমুজ ও দুর্বায় ঘাটতি আছে।যার দরুন সংশ্লিষ্ট ভুমি কর্মকর্তাকে নিয়ে পরিদর্শন করেছি।
মধ্যনগর উপজেলার লোকবল অবকাঠামো নির্মাণ ও নদী খনন সম্পর্কে সংশ্লিষ্ট উর্ধ্বতনে অবগত করা হয়েছে।আশা করছি টেন্ডার পক্রিয়া শেষ হলে কাজ শুরু হবে।এছাড়াও জনস্বার্থে সকল স্থানে সচেতন মহল ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া।

