Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৩০০ নং আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৫৭ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
মো আলম বান্দরবান প্রতিনিধি 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ নং (বান্দরবান) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্ধারিত ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে না পারায় তাদের জামানত হারাতে হয় বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এই তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল শুক্কুর। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবু সাইদ মো. সুজাউদ্দিন, ইসলামি আন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আবুজাফর মো. ওয়ালিউল্লাহ।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, লাঙ্গল প্রতীকে ২ হাজার ৪৩৫ ভোট এবং হাতপাখা প্রতীকে ৪ হাজার ৭১৮ ভোট পড়ে। অন্যদিকে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী আবু সাইদ মো. সুজাউদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।
১ লাখ ১৫ হাজার ২৯৩ ভোটের ব্যবধানে বান্দরবান -৩০০ নং আসন থেকে নির্বাচিত হন সাচিং প্রু জেরী।
নির্বাচনি বিধি অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের ৮ শতাংশের (১২ দশমিক ৫ শতাংশ) কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। নির্ধারিত এই সীমা অর্জনে ব্যর্থ হওয়ায় দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল শুক্কুর বলেন, জাতীয় পার্টি প্রার্থীর লাঙ্গল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্ধারিত ভোটের সীমা অর্জন করতে না পারায় তাদের জামানত হারাতে হয়েছে বলে জানান তিনি।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ড.শেখ ফরিদুলকে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী হিসেবে দেখতে চায় উপকূলবাসী
  • তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই কাজ করব: মন্ত্রীত্ব প্রসঙ্গে টুকু
  • নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া
  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল
  • নির্বাচনে বিএনপির বিজয়ে ওয়ার্কার্স পার্টির অভিনন্দন, কমরেড মেননের মুক্তি দাবী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম