Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকায় ঘন কুয়াশা, কলকাতায় অবতরণ করেছে ৫ ফ্লাইট

Taslima TanishabyTaslima Tanisha
১:৪৬ pm ২৬, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা হয়ে ওঠে। রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় পাঁচটি ফ্লাইট ঢাকায় নামতে ব্যর্থ হয়ে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে এসব ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে ছিল কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট।

ঘন কুয়াশার কারণে একই সঙ্গে আরও কিছু ফ্লাইট বিলম্বের মুখে পড়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু থেকে আসা দুটি ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের দুই থেকে চার ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, “ঘন কুয়াশার কারণে কিছু ফ্লাইট ডাইভার্ট করতে হয়েছে। যাত্রীদের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বপূর্ণ।”

Tags: ৫ ফ্লাইটকলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরঘন কুয়াশাহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় আরও ১ মাস বাড়ালো এনবিআর
  • প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান: মিলন
  • বেরোবিতে গাছ কাটা নিয়ে বিতর্ক, নিলাম বাতিল, কর্মচারীকে শোকজ
  • সংসদে শিক্ষা পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রীকে যে প্রশ্ন করলেন হাসনাত
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম