Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৭ বছর পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে: শামা ওবায়েদ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৮ am ১৮, মার্চ ২০২৬
in রাজনীতি
A A
0
বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, এই ১৭ বছর সংগ্রামের পরে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মধ্যে দিয়ে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী  নির্বাচিত হয়েছেন। নগরকান্দা-সালথার নির্বাচনের আগে অথবা তার-ও আগে গত ১৫ বছর ধরে যতবারই আপনাদের মাঝে এসেছি আপনাদের সন্তান হিসেবে বোন হিসেবে। আমি আজকেও আপনাদের সন্তান হিসেবে বোন হিসেবে আসছি। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামে গট্টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আপনারা সকলে মিলে কষ্ট করে কাজ করে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এবং আমি আগে কি বলতাম আমি যদি নির্বাচিত হই তাহলে আপনারা সবাই নির্বাচিত হবেন। আজকে কিন্তু আমি না আল্লাহতালা আমাদের সাথে ছিলেন সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতায় আমি যখন সংসদে বসি তখন আমার কাছে মনে সালথা-নগরকান্দা দুই উপজেলার মুরুব্বি, ভাই ও বোনদের নিয়ে বসে আছি।
সুতরাং আপনাদের সাথে নিয়ে আমি সংসদ গেছি। আমার কাছে কখনো ভেদাভেদ ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমার বাবা কেএম ওবায়দুর রহমান সবার সেবা করে গেছে। ইনশাআল্লাহ আল্লাহতালা আমাকে যতদিন তৌফিক দিয়েছে। আপনারা যদি সহায় হোন আল্লাহ যদি সহায় হয় আপনারা যদি দোয়া করেন আমি আপনাদের জন্য সেবা করে যাব ইনশাআল্লাহ।
শামা ওবায়েদ আরও বলেন, এখন হলো দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের উন্নয়ন করতে হবে। এখন কিন্তু ঝগড়াঝাটি কাইজ্যা বিবাদ করার সময় না। এখন কাজ করার সময়। যে কাজ করলে আমাদের ভাই-বোনরা ভবিষ্যতের কথা চিন্তা করতে পারবে সেই কাজ এখন করার সময়।
প্রবাসীদের নিয়ে শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে কাজ করে যাচ্ছে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কষ্টে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত। কূটনীতি ও পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি, তারা যেন নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজনে সুস্থভাবে দেশে ফিরতে পারেন। একই সঙ্গে আমরা চাই যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক, কারণ এই বৈশ্বিক সমস্যার একমাত্র সমাধান কূটনৈতিক আলোচনা।
সাবেক গট্টি ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি মো. শাহিন মাতুব্বর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মাতুব্বর, সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা নুরু মাতুব্বর, ইব্রাহিম মোল্লা, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলম প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২ টাকায় ইফতার বিক্রেতাদের সংবর্ধনা দিলো আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন
  • ত্রিশালে এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
  • ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
  • লালমনিরহাটে স্বল্প মূল্যে “১ টাকায় ঈদের বাজার” উদ্বোধন
  • ঈদ উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে খাবার নিশ্চিত করার পরামর্শ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম