Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জ পৌরসভায় ত্রাণ বিতরণে স্বচ্ছতার দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৯ pm ১৮, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সালমান আহমদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে সরকারি ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে তথ্য অধিকার আইনে আবেদন করেছেন বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন পৌর নির্বাচনের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আমির হোসেন।

১৫ মার্চ রবিবার তিনি সুনামগঞ্জ পৌর প্রশাসক বরাবর এই লিখিত আবেদনটি দাখিল করেন।
আবেদনপত্র থেকে জানা যায় যে সুনামগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের অন্তর্গত আরপিন নগর ও জামতলা এলাকার বহু দরিদ্র পরিবার বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। সরকারিভাবে এসব অসহায় মানুষের জন্য যে ত্রাণ বা সহায়তা বরাদ্দ দেওয়া হচ্ছে তা প্রকৃতপক্ষে অভাবীদের হাতে পৌঁছাচ্ছে কি না তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে।

সাধারণ মানুষের এই শঙ্কা দূর করতে এবং নাগরিক অধিকার সমুন্নত রাখতে আমির হোসেন ২০২৫-২৬ অর্থবছরের ত্রাণ বিতরণ ও ভিজিএফ অথবা ভিজিডি কার্ডের বরাদ্দ সংক্রান্ত বিস্তারিত তথ্য জনসমক্ষে আনার দাবি জানিয়েছেন।

লিখিত আবেদনে আমির হোসেন মূলত ৪টি সুনির্দিষ্ট বিষয়ে তথ্য জানতে চেয়েছেন। প্রথমত ৬ নং ওয়ার্ডের জন্য বিশেষ কোনো সরকারি ত্রাণ বা কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে কি না। দ্বিতীয়ত বরাদ্দ দেওয়া হয়ে থাকলে তার সঠিক পরিমাণ এবং তা খাদ্যশস্য নাকি নগদ অর্থ সে বিষয়ে স্বচ্ছতা। তৃতীয়ত ইতিমধ্যে কতজন দুস্থ মানুষ এই সুবিধার আওতায় এসেছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা এবং চতুর্থত ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নীতিমালা বা তদারকি কমিটি গঠন করা হয়েছে কি না।

এই বিষয়ে আমির হোসেন সংবাদ মাধ্যমকে জানান যে একজন সচেতন নাগরিক হিসেবে তিনি চান সরকারি প্রতিটি বরাদ্দের সুফল যেন প্রকৃত দুস্থ ও অসহায় মানুষেরা ভোগ করেন। ত্রাণ বিতরণে যেন কোনো ধরনের স্বজনপ্রীতি বা তথ্য গোপনের সুযোগ না থাকে সেই লক্ষ্যেই তিনি তথ্য অধিকার আইনের আশ্রয় নিয়েছেন।
এদিকে ৬ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় যে আমির হোসেন দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে রয়েছেন।

বিশেষ করে করোনা মহামারী এবং ভয়াবহ বন্যার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি যেভাবে মানুষের সেবা করেছেন তা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। স্থানীয়দের দাবি আমির হোসেনের মতো একজন সচেতন ও দক্ষ ব্যক্তিত্বই তাদের ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে যোগ্য। যিনি জনগণের অধিকার আদায়ে সব সময় সোচ্চার থাকবেন এবং স্বচ্ছতার সাথে কাজ করবেন। পৌর প্রশাসক বরাবর এই আবেদন জমা দেওয়ার পর থেকে সাধারণ মানুষ এখন সঠিক তথ্যের অপেক্ষায় রয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তরমুজবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাতে ১০ হাজার মুসল্লি অংশ নিতে পারবে
  • গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, আরামদায়ক পরিবেশে বাড়ি ফিরছে যাত্রীরা
  • বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে অগ্নিকাণ্ডে রোগীদের মধ্যে চরম আতঙ্ক
  • সৌদিতে নিহত বাচ্চুর পরিবারকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সহায়তার আশ্বাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম