Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিল্লি হাইকোর্টে বাংলাদেশকে ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১১ pm ২১, জানুয়ারী ২০২৬
in Lead News, খেলাধুলা
A A
0

বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবিতে করা একটি রিট পিটিশন খারিজ করে দিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, বিষয়টি বিচার বিভাগের এখতিয়ারভুক্ত নয়; বরং এটি ভারতের বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট একটি নীতিগত বিষয়।

বুধবার (২১ জানুয়ারি) প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজাস কারিয়া-এর সমন্বয়ে গঠিত দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনানির শুরুতেই পিটিশনের গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। আদালত মন্তব্য করে, আবেদনে যেসব নির্দেশনা ও ছাড়পত্র চাওয়া হয়েছে, সেগুলো সুস্পষ্টভাবে নির্বাহী বিভাগের এখতিয়ারভুক্ত।

আদালত পর্যবেক্ষণে আরও জানায়, কোনো বিদেশি রাষ্ট্র, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা কিংবা অন্য দেশের ক্রিকেট বোর্ডের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার বিচার বিভাগের নেই। এ ধরনের বিষয় আদালতের বিচারিক সীমার বাইরে এবং এগুলো মূলত কূটনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের অংশ।

শুনানিকালে বেঞ্চ মন্তব্য করে, আন্তর্জাতিক ক্রিকেট সংক্রান্ত এ ধরনের আবেদনের মাধ্যমে আদালতের সময় নষ্ট করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় বলেন, ভারতীয় সংবিধানের ২২৬ নম্বর অনুচ্ছেদের অধীনে হাইকোর্টের রিট এখতিয়ার কোনো বিদেশি সরকার, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বা অন্য দেশের ক্রিকেট বোর্ডের ওপর প্রযোজ্য নয়। তিনি বলেন, এসব বিষয় সরাসরি বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সম্পৃক্ত, যেখানে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই।

শুনানিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর পক্ষে উপস্থিত ছিলেন ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে জানান, কোনো আইনগত ভিত্তি ছাড়াই বিদেশি ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে পিটিশনে পক্ষভুক্ত করা হয়েছে, যা আইনসিদ্ধ নয়।

আদালতের পর্যবেক্ষণ ও আপত্তির পর আবেদনকারী নিজেই পিটিশনটি প্রত্যাহারের আবেদন জানান। পরে আদালত তা মঞ্জুর করে পিটিশনটি প্রত্যাহার হিসেবে খারিজ করে দেন।

উল্লেখ্য, বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবিতে করা এই আবেদনটি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিলেও দিল্লি হাইকোর্টের এই রায়ের মাধ্যমে বিষয়টির বিচারিক এখতিয়ার নিয়ে স্পষ্ট অবস্থান জানানো হলো।

Tags: আন্তর্জাতিক ক্রিকেটদিল্লি হাইকোর্টবৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্করিট পিটিশন খারিজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গৌরীপুর দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে যুবদলের তিন নেতা বহিষ্কার
  • নীলফামারী-৪: ধানের শীষে আ’লীগ-জাপা’র ৫ ইউপি চেয়ারম্যান যোগদান
  • এ বছরও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন
  • নরসিংদীতে যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক
  • সিলেট-১ আসনে ধানের শীষের পক্ষে সিলেট নগরীর আম্বরখানায় গণসংযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম