Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাগুরায় বাবুখালীর ইতিহাস-ঐতিহ্য অনুসন্ধানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধি দল

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৪ pm ০২, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
বাধন মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীর ইতিহাস ও ঐতিহ্য অনুসন্ধানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের একটি প্রতিনিধি দল বাবুখালী এলাকা পরিদর্শন করেছে। সম্প্রতি তারা এলাকায় এসে স্থানীয় ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় সাংবাদিক আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাবুখালী কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ রবিউল আলম তাঁর রচিত “বাবুখালীর ইতিহাস ঐতিহ্য” গ্রন্থটি প্রতিনিধি দলের হাতে তুলে দেন। বইটি পেয়ে প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং জানান, এ গ্রন্থ তাদের গবেষণাকাজে সহায়ক হবে।
এরপর প্রতিনিধি দল বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা বাবুখালীর ঐতিহাসিক নীলকুঠি সম্পর্কে জানতে চাইলে বিদ্যালয়ের ছাত্রীরা সৈয়দ রবিউল আলমের গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে সঠিক ও প্রাসঙ্গিক উত্তর প্রদান করে, যা উপস্থিত কর্মকর্তাদের মুগ্ধ করে।
প্রতিনিধি দলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর   -এর শ্বশুরবাড়ির কুঠিবাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত শাহীন (সাধারণ শিক্ষা ক্যাডার, সুপারিশপ্রাপ্ত ৪৫তম বিসিএস) এবং বাগেরহাট জেলার ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ -এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, বাবুখালীর ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ও জাতীয় পর্যায়ে এ অঞ্চলের পরিচিতি বাড়াতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা
  • সাতক্ষীরায় ডক্টর্স প্রিমিয়ার ক্রিকেট লিগে স্পন্দন ও ট্রমা সেন্টারের জয়
  • বেরোবি শিক্ষার্থী আজিমুলের অকাল মৃত্যু
  • বরিশালে শেষ হল চরমোনাইর বাৎসরিক ফাল্গুনের মাহফিল
  • ২০০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ১ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম