Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠকে ৪১টি অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত

Bangla FMbyBangla FM
৮:০৭ pm ২৪, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক আজ সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি জয়নুল আবেদিন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর প্রয়োজনীয়তা ও যথার্থতা যাচাই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সভায় কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, এ. এম. মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বৈঠকে মোট ৪১টি অধ্যাদেশ নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’, ‘পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫’, এবং ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। এছাড়াও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) সংশোধন, সন্ত্রাস বিরোধী আইন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশগুলো নিয়ে নিবিড় আলোচনা হয়েছে।

বৈঠকে পরিবেশ ও সম্পদ রক্ষায় ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ’ এবং ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ’ সহ বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ ও শিক্ষা-সংস্কৃতি বিষয়ক সংশোধনী অধ্যাদেশগুলো গুরুত্বের সাথে পর্যালোচিত হয়। কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, এই অধ্যাদেশগুলোর আইনগত ও প্রায়োগিক দিকসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে একটি বিস্তারিত রিপোর্ট জাতীয় সংসদের অধিবেশনে পেশ করা হবে।

পরবর্তী বৈঠকগুলোতে অবশিষ্ট অধ্যাদেশগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত থাকবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এবং আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: অধ্যাদেশসংসদীয় কমিটি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
  • জুলাই জাদুঘর পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত: ‘হৃদয়স্পর্শী’ উদ্যোগের প্রশংসা
  • ইরানি ক্ষেপণাস্ত্রের আতঙ্কে সংবাদ সম্মেলন ফেলে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট
  • হাদি হত্যা: ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিল এনআইএ
  • জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তি’ অধ্যাদেশে সংসদীয় কমিটির সায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম