Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০২ pm ০১, মার্চ ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

রহমত আরিফ,  

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছি।

পরিদর্শনের সময় হাসপাতালের কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসপাতালটি পরিষ্কার-পরিছন্ন দেখেছি এবং আমরা ভাবছি হাসপাতালটিকে আরও উন্নত করা যায় কিনা।

তিনি বলেন, আপনারা সবাই জানেন এখানে একটা মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে। জায়গায়ও ঠিক করা হয়ে গেছে। মেডিকেল কলেজ হলে স্বাস্থ্য সেবা আরও উন্নত হবে আশা করছি। মেডিকেল কলেজটি হলে ২৫০ শয্যার হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নতি করা হবে। যাতে এলাকার মানুষ স্বাস্থ্য সেবা পায়। আমরা সবসময় সজাগ থাকব।

রোববার (১ মার্চ) ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।স্থানীয় সরকার মন্ত্রী বলেন, হাসপাতাল সুপারকে বলেছি স্বাস্থ্য সেবার মান বাড়াতে আপনাদের যা যা প্রয়োজন আমাদের জানালে আমরা সেভাবে সরকারের তরফ থেকে ব্যবস্থা করে দেব। এছাড়া জেলা প্রশাসকের পক্ষে থেকে হাসপাতালে আরেকটি লিফটের ব্যবস্থা করে দেওয়া হবে।

মির্জা ফখরুল বলেন, আমি হাসপাতালের সিভিল সার্জনসহ কর্মকর্তাদের অনুরোধ করব স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে এই জেলায় ভালো হয় এবং সাধারণ মানুষ যাতে ভালো চিকিৎসা পায় সেই অনুয়ায়ী আমাদের সীমিত সম্পদ দিয়ে যেন কাজ করতে পারি। যারা দীর্ঘ দিন ধরে হাসপাতালে কর্মরত আছেন সে বিষয়টিও দেখা হচ্ছে। খবু দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সরকারে আসার মাত্র দুই সপ্তাহ হলো। এর মধ্যে নিশ্চই আমরা সব ঠিক করে ফেলব।

Tags: ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজমির্জা ফখরুল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এমন হামলা হবে যা তারা আগে দেখেনি
  • সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • এক মিনিটে খামেনিসহ ৪০ শীর্ষ নেতার মৃত্যু!
  • ইসরায়েলের ‘অপারেশন রোরিং লায়ন’-এ এক মিনিটে ৪০ শীর্ষ ইরানি কমান্ডার নিহত
  • ইফতার শেষে ফেরার পথে ঝরল রাজুর প্রাণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম