Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৬ অধ্যাদেশে আরও যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত: আইনমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৯ pm ১২, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসহ ১৬টি অধ্যাদেশের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, এসব অধ্যাদেশে কোনো অস্পষ্টতা বা অস্বচ্ছতা নেই। যেসব বিষয়ে আরও পর্যালোচনার প্রয়োজন, সেগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।

তিনি জানান, ১১০টি অধ্যাদেশকে বিল আকারে সংসদে উপস্থাপন করা হয়েছে, যা ৯১টি বিলের মাধ্যমে পাস হয়েছে। এর মধ্যে ৯৭টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে পাস হয়েছে, ১৩টি সংশোধন করে পাস করা হয়েছে এবং ৭টি অধ্যাদেশ রহিতকরণ বিল হিসেবে উপস্থাপন করা হয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়নি।

আসাদুজ্জামান বলেন, যেসব অধ্যাদেশ রহিতকরণ বিল হিসেবে আনা হয়েছে, সেগুলোর প্রস্তাবনায় কারণ উল্লেখ করা হয়েছে। বিশেষ করে জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয়–সংক্রান্ত অধ্যাদেশে আরও অংশীজনের মতামত ও যাচাই-বাছাই প্রয়োজন।

তিনি আরও বলেন, গুমসংক্রান্ত আইনে সংজ্ঞা ও বিচারপ্রক্রিয়ায় কিছু অস্পষ্টতা রয়েছে, যা ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি করতে পারে। একইভাবে মানবাধিকার কমিশন আইনের কিছু ধারায় তদন্ত, জরিমানা ও ক্ষতিপূরণ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনার অভাব রয়েছে।

আইনমন্ত্রী জানান, এসব বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং আগামী মে মাসের মাঝামাঝি মানবাধিকার কমিশন আইন নিয়ে পরামর্শসভা আয়োজন করা হতে পারে।

তিনি বলেন, ২০০৭-২০০৯ সময়কালে জারি হওয়া অধ্যাদেশগুলোর তুলনায় বর্তমান সরকার অধিকসংখ্যক অধ্যাদেশ আইনে রূপান্তর করেছে এবং বাকি অধ্যাদেশগুলোর ক্ষেত্রেও সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

Tags: #আইনসংস্কার#আসাদুজ্জামান#জাতীয়সংসদ#বাংলাদেশরাজনীতি#মানবাধিকারকমিশন#সুপ্রিমকোর্টঅধ্যাদেশআইনমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে হামে শিশুমৃত্যু বাড়ছে, এক মাসে মোট ১৭৯ জনের মৃত্যু
  • নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে: ডিএমপি কমিশনার
  • ১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের নজির স্থাপন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম