Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৫৬, স্কুল-সরকারি অফিস বন্ধ

Taslima TanishabyTaslima Tanisha
১:৫৩ pm ২৮, নভেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

শ্রীলঙ্কায় টানা ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগের কারণে শুক্রবার (২৮ নভেম্বর) দেশটির সব সরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু অঞ্চলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ এবং গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ রয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো পাহাড়ি চা-উৎপাদন কেন্দ্র বদুল্লা ও নুয়ারা এলিয়া। এই দুই জেলায় একদিনে ২৫ জনের মৃত্যু হয়েছে, ২১ জন নিখোঁজ এবং ১০ জন আহত হয়েছেন। চলমান ভারি বৃষ্টি ঘরবাড়ি, কৃষিজমি ও সড়ক প্লাবিত করেছে। নদী ও জলাধার থেকে পানি উপচে পড়ায় আন্তঃজেলা যোগাযোগও বন্ধ হয়ে গেছে।

বদুল্লায় ভূমিধসের কারণে একটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। পাহাড়ি অঞ্চলে রেললাইন পাথর ও কাদামাটিতে ঢেকে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টার ব্যবহার করে ছাদে আটকে থাকা তিনজনকে উদ্ধার করা হয়েছে, এবং নৌবাহিনী ও পুলিশ নৌকা দিয়ে দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। পূর্বাঞ্চলীয় আম্পারা জেলায় বন্যার স্রোতে ভেসে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

এবারের এই দুর্ঘটনার আগে জুন মাসে আবহাওয়াজনিত কারণে ২৬ জন এবং গত ডিসেম্বরে ১৭ জন মারা গিয়েছিলেন। শ্রীলঙ্কার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল ২০০৩ সালের জুনে, তখন ২৫৪ জনের মৃত্যু হয়েছিল।

Tags: বন্যা ও ভূমিধসমৃত ৫৬শ্রীলঙ্কাসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১২৫ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
  • ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছেন: ডোনাল্ড ট্রাম্প
  • চোরকে দিয়ে ১ কিলোমিটার রাস্তা ঝাড়ু দেয়ালেন এলাকাবাসী
  • আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
  • শিবগঞ্জে ট্রাক-ট্যাংকলরী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম