ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বেইত শেমেশ শহরে অন্তত ৬ জন নিহত হয়েছেন। শহরটি জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড এডম হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি একটি আবাসিক এলাকায় আঘাত হানে, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ইসরায়েলের সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা টিম এবং আহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টার কাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়।


