ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা জবাবে হতাহতের সংখ্যা দ্রুত বেড়ছে। সর্বশেষ আলজাজিরার ৩ মার্চের হিসাব অনুযায়ী, অন্তত ১২টি দেশে এই সংঘাতের প্রভাব পড়েছে এবং প্রতিনিয়ত নিহত ও আহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ইরান: সংঘাতের কেন্দ্রবিন্দু ইরানে এখন পর্যন্ত ৭৮৭ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থানে হামলার পর এই সংখ্যা বাড়ার খবর পাওয়া গেছে।
লেবানন ও ইসরায়েল:লেবানন: ৪০ জন নিহত, ২৪৬ জন আহত
ইসরায়েল: ১১ জন নিহত, শতাধিক আহত। বিভিন্ন শহরে সাইরেন বাজানো ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
ইরাক ও উপসাগরীয় দেশসমূহ: ইরাক: ২ জন নিহত, ৫ জন আহত, কুয়েত: ৩ জন নিহত, ৩৫ জন আহত, বাহরাইন: ১ জন নিহত, ৪ জন আহত, কাতার: ১৬ জন আহত, সংযুক্ত আরব আমিরাত (ইউএই): ৩ জন নিহত, ৬৮ জন আহত, ওমান: ১ জন নিহত, ৫ জন আহত, জর্ডান: ৫ জন আহত।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী: অঞ্চলজুড়ে চলমান হামলায় যুক্তরাষ্ট্রের ৬ সদস্য নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন।
বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হলেও সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা কমানো যাচ্ছে না।

