Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হালিশহরের গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৮ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, দুর্ঘটনা
A A
0

চট্টগ্রামের হালিশহর এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি)সকালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোটরপার্টস ব্যবসায়ী শাখাওয়াত হোসেন মারা যান।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে তিনজনই শিশু।

এর আগে গত দুই দিনে নিহত হন শাখাওয়াতের স্ত্রী নুরজাহান বেগম, সন্তান শাওন, ছোটভাই সুমন এবং তার স্ত্রী আয়েশা। নিহতদের তিনজনকে কুমিল্লার নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার ভোরে হালিশহরের হালিমা মঞ্জিল নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

Tags: গ্যাস বিস্ফোরণচট্টগ্রামহালিশহর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
  • শ্রীপুরে ক্যাপসিকামের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
  • অসুস্থ জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বরিশালে আদালত পারা উত্তপ্ত আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার
  • যশোর জেনারেল হাসপাতালে ওষুধ-সামগ্রীর মারাত্মক সংকট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম