Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন ডিসি

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৬ am ১১, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারে আসন্ন নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ তৌহিদ্দুজ্জামান পাভেল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন,ভোটগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন-এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। তিনি জানান,নতুন প্রেক্ষাপটে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রতিটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান,প্রতিটি কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো হবে। পরবর্তীতে উপজেলা থেকে তা জেলার কন্ট্রোল রুমে পৌঁছাবে এবং সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ,মৌলভীবাজার সেনাবাহিনী ক্যাম্পের অধিনায়ক মেজর ইশতিয়াক,জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফাসহ সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তারা।

Tags: জাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোট হবে সুষ্ঠু, বললেন সিইসি
  • ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করছে নির্বাচন কমিশন: সিইসি
  • পাচার হওয়া অর্থ ও অন্তর্বর্তীকালীন সরকার: প্রত্যাশা বনাম বাস্তবতা
  • আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর কীভাবে জানবেন
  • আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম