Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে ডিবির হাতে ৭ জন ভিসা প্রতারক গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৫ pm ০২, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত ৭জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ভিসা প্রতারণায় ব্যবহৃত ১১টি মোবাইলসহ তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (১লা মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আদর আলী (২৪), মো. মনিরুজ্জামান সজীব (২৫), জলঢাকা উপজেলার বাসিন্দা শাহ মোহাম্মদ বুলেট (২৫), মো. রাকিবুল হাসান লাবিব (১৯), মো. সিরাজ উদ্দিন (২৩), নীলফামারী সদর উপজেলার বাসিন্দা মো. হাসান আল ফিরোজ ছোটন (২৪) এবং মো. আহসান হাবিব হাসান (২৪)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ ফেব্রুয়ারী) মধ্যরাতে তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে অনলাইন ভিসা প্রতারণার সঙ্গে জড়িত নানা আলামত জব্দ করা হয়। তাদের ফোনগুলোতে অনলাইন জুয়ার অ্যাপস ও অনলাইন বেটিং এ্যাকাউন্ট লগ-ইন অবস্থায় পাওয়া যায়।

ডিবি ওসি মো. মতলুবর রহমান বলেন,‘তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন ভিসা প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। তাদের নামে মামলা রুজু করে আজ রোববার (১ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

Tags: ডিবিনীলফামারীভিসা প্রতারক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস চালুর উদ্যোগ
  • মিরপুরের প্যারিস খালে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন
  • আজকের আবহাওয়া, ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টি, দেশের অন্যত্র শুষ্ক
  • ২ মার্চ কুলকাঠি ট্র্যাজেডি: ব্রিটিশ গুলিতে ১৯ মুসল্লি শহীদ
  • মৌলভীবাজারে ভোক্তা অধিকার অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম