Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতদিয়ায় বাসডুবি: নিহতদের পরিবার প্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৭ pm ২৬, মার্চ ২০২৬
in Top Lead News, আইন ও আদালত, সারাদেশ
A A
0

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে প্রাণহানির ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসা ও যথাযথ পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী— অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে জনস্বার্থে এই নোটিশটি পাঠান। নোটিশে বিবাদী করা হয়েছে:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

নৌপরিবহনমন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।

সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব।

নোটিশের মূল দাবি ও পর্যবেক্ষণ:
আইনজীবীরা উল্লেখ করেছেন, আপাতদৃষ্টিতে এটি দুর্ঘটনা মনে হলেও ফেরিঘাট ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। নোটিশে উল্লিখিত প্রধান দাবিগুলো হলো:
১. ক্ষতিপূরণ: নিহত ২৬ জনের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা প্রদান।
২. পুনর্বাসন: আহতদের চিকিৎসা ও কর্মক্ষমতা হারানো ব্যক্তিদের পুনর্বাসন নিশ্চিত করা।
৩. তদন্ত: একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ।
৪. শাস্তি: দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ।

অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, সময় স্বল্পতার কারণে নোটিশটি আপাতত ই-মেইলে পাঠানো হয়েছে এবং পরবর্তী কর্মদিবসেই এটি ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে জনস্বার্থে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস নদীতে পড়ে যায়। উদ্ধার অভিযান শেষে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালিতে যেভাবে বাড়তে পারে আপনার বিদ্যুৎ বিল
  • সিংগাইরে নানা আয়োজনে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
  • আইসক্রিম খাওয়ানোর কথা বলে ৪ বছরের শিশুকে হত্যা
  • চেয়ারে বসাকে কেন্দ্র করে উত্তেজনা: স্বাধীনতা দিবসের মঞ্চে সংঘর্ষ বাউফলে
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিসৌধে বিজিবির গার্ড অব অনার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম