Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৫ pm ১০, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী একটি নতুন রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটেছে। তাঁর মতে, বর্তমান সরকার সেই আন্দোলনের চেতনারই প্রতিফলন এবং জনগণের প্রত্যাশার ধারাবাহিকতা।

শুক্রবার (১০ এপ্রিল) ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ রাষ্ট্র সংস্কার ও ফ্যাসিবাদবিরোধী একটি নতুন রাষ্ট্র কাঠামোর প্রত্যাশা করেছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ এবং ইতোমধ্যে জুলাই যোদ্ধাদের সুরক্ষায় নীতিমালাও গ্রহণ করা হয়েছে।

শহিদ আবু সাঈদ হত্যা মামলার রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই রায় দিয়েছে। সংক্ষুব্ধ পক্ষ চাইলে আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিল করতে পারে। আদালতের বাইরে প্রতিক্রিয়া না জানিয়ে আইনি প্রক্রিয়ায় যাওয়াই উচিত বলেও তিনি মন্তব্য করেন।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি জানান, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে সুপ্রিম কোর্টে চলমান আইনি প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: অ্যাটর্নি জেনারেলজুলাইবর্তমানসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুদ্ধবিরতিতে হামলা মেনে নেবে না ইরান
  • ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
  • বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল
  • অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড
  • ট্রাম্পকে নৈশভোজে আমন্ত্রণ, জি-৭ সম্মেলনে আনতে চান ম্যাকরন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম