Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোটের শুরুতেই কেন্দ্রে জনস্রোত

Bangla FM OnlinebyBangla FM Online
৯:১৫ am ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে নিয়ে নারী–পুরুষ ভোটাররা সকাল থেকেই কেন্দ্রমুখী হন। নির্ধারিত সময়ের আগেই অনেকেই কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকেই কেন্দ্রগুলোতে ছিল প্রাণবন্ত পরিবেশ। ভোটাধিকার প্রয়োগকে ঘিরে বিভিন্ন এলাকায় উৎসবমুখর আমেজ লক্ষ্য করা গেছে।

রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। কেন্দ্রের ভেতরে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা ব্যালট বাক্স সিলগালা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভোটগ্রহণ কার্যক্রম শুরু করেন। জাতীয় পরিচয়পত্র যাচাই শেষে ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বনানী এলাকার একটি কেন্দ্রে ভোট দিতে আসা এক ভোটার বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। সকালেই এসে ভোট দিয়ে দায়িত্ব শেষ করতে চাই।”

নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারো সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন।

নির্বাচনি অপরাধ দমনে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Tags: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬জনস্রোতভোটকেন্দ্রে ভোটার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
  • বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা আমদানি করা রুই মাছ আটক
  • রোজা রেখে ঈদের কেনাকাটায় ক্লান্তি কমানোর উপায়
  • কাপাসিয়ায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখল
  • নাভারনে সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম