Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি ‘দাসত্বমূলক’, বাতিলের দাবি সিপিবির

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৫ pm ৩১, মার্চ ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তিকে ‘দাসত্বমূলক, চক্রান্তমূলক ও দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির মতে, এই ‘অসম’ চুক্তির মাধ্যমে বাংলাদেশকে একধরনের নির্ভরশীলতার মধ্যে আবদ্ধ করা হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত এক পদযাত্রা থেকে সিপিবি নেতারা এসব দাবি জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটি এই পদযাত্রার আয়োজন করে। কর্মসূচিটি পল্টন মোড় থেকে শুরু হয়ে নবাবপুরে গিয়ে শেষ হয়।

পদযাত্রা থেকে নেতারা হুঁশিয়ারি দেন, দ্রুত চুক্তি বাতিল না করা হলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কর্মসূচির অংশ হিসেবে পল্টন, শহীদ নূর হোসেন স্কয়ার, রমনা ভবন, ফুলবাড়িয়া ও গুলিস্তান এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

পদযাত্রার আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সিপিবির নেতারা অভিযোগ করেন, চুক্তি প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল এবং এটি দ্রুত ও গোপনে সম্পন্ন করা হয়েছে। তারা আরও দাবি করেন, চুক্তির কিছু গোপন শর্ত দেশের স্বার্থের পরিপন্থী।

সমাবেশে বক্তারা বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতার মুখে পড়তে পারে। বিশেষ করে জ্বালানি ও কাঁচামাল আমদানিতে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভরশীলতা তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

সিপিবির নেতারা মনে করেন, এমন গুরুত্বপূর্ণ চুক্তি করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়েও প্রশ্ন রয়েছে। তাই চুক্তি কার্যকর হওয়ার আগেই তা বাতিল করার দাবি পুনর্ব্যক্ত করেন তারা।

Tags: দাবিদাসত্বমূলকযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • বীরগঞ্জে কৃষকদের ‘উত্তম কৃষি চর্চা’ সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • টেকনাফে মালয়েশিয়া পাচারচেষ্টা ব্যর্থ, নারী-শিশুসহ ৭ জন উদ্ধার
  • রাজশাহীতে তেল সংকটের ওযুহাতে যানবাহনে ভাড়া নিয়ে অরাজকতা
  • রাঙ্গুনিয়া–কাপ্তাই সীমান্তে বৌদ্ধ বিহারে চুরি, ১২টি পিতলের বুদ্ধমূর্তি লুট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম