আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি :
২ দিনের সরকারি সফরে কক্সবাজার এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর এই প্রথম তিনি নিজ জেলায় আসলেন। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় এই সম্মান প্রদানের মাধ্যমে মন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়।
মন্ত্রী এদিন হিলটপ সার্কিট হাউসে ইফতার করেন। এসময় উখিয়া-টেকনাফ আসনের সাংসদ শাহজাহান চৌধুরীসহ বিএনপি পরিবারের অন্যান্য নেতৃবৃন্দ সাথে ছিলেন।
মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া স্বাক্ষরিত চিঠিতে জানা যায়, সোমবার ৯ মার্চ সকাল সাড়ে ১১টায় মন্ত্রী জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

