Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নবনিযুক্ত মন্ত্রীপরিষদ সদস্যদের সাথে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫১ pm ২৩, ফেব্রুয়ারী ২০২৬
in ক্যাম্পাস
A A
0

পারভেজ হাসান,

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত মন্ত্রী পরিষদের বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সাথে পৃথকভাবে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট সার্কিট হাউজে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপাচার্য সংশ্লিষ্ট মন্ত্রীদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছাবার্তা ও অভিনন্দন জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একাডেমিক ও গবেষণা কার্যক্রম, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

এসময় উপাচার্য ড. শওকাত আলী বলেন, উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সক্রিয় সহযোগিতা অব্যাহত থাকলে শিক্ষা ও গবেষণায় প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নবনিযুক্ত মন্ত্রীরা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং উত্তর জনপদের এ বিদ্যাপীঠকে আধুনিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপ দিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন।

Tags: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়রংপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
  • সবজি কি শুধু পানিতে ধোয়া যথেষ্ট? কীটনাশক দূর করার সঠিক নিয়ম জানুন
  • নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী
  • সংরক্ষিত নারী আসনের এমপি হতে চায় নীলু
  • নবনিযুক্ত মন্ত্রীপরিষদ সদস্যদের সাথে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম